ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গাজীপুরে দেশীপাড়া এলাকা মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর দেশীপাড়া এলাকা হতে মা (২৫) ও মেয়ের (৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত মা ও মেয়ের পরিচয় জানা যায়নি।


বুধবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর দেশীপাড়া এলাকা হতে মা ও মেয়ের লাশ দুটি উদ্ধার করে পুলিশ।পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।


গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার জানান, আজ দেশীপাড়া এলাকায় সড়কের পাশে মা-মেয়ের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহত মা ও মেয়ের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যা করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑